রামগড়ে সহকারী সহ ভূয়া চক্ষু ডাক্তারের জেল বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 7:56 PM , December 24, 2022 খাগড়াছড়ির রামগড়ে প্রতারণার মাধ্যমে চক্ষু চিকিৎসা দেওয়ার সময় গোলাম মহিউদ্দিন নামের এক ভুয়া ডাক্তার ও তার সহযোগী উজ্জ্বল খান নামে দুজনকে আটক করা হয়েছে। আটককৃত প্রত্যেককে ১ লক্ষ টাকা করে দুই লক্ষ টাকা জরিমানা এবং আনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় জরিমানার অর্থ পরিশোধে ব্যার্থ হওয়ায় তাদেরকে পুলিশ হেফাজতে দেওয়া হয়। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার সদুকার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস তাদেরকে এই সাজা দেন।সাজাপ্রাপ্ত মহিউদ্দিন চৌদ্দগ্রামের গোপালনগর বেপারি বাড়ির মতিউর রহমানের ছেলে, উজ্জল খান নেত্রকোনার মালনি গ্রামের রমজান খানের ছেলে বলে জানা যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান,তারা চট্রগ্রামের ট্রিটমেন্ট আই হসপিটাল,বিশেষজ্ঞ ডাক্তারের নাম ও প্যাড ব্যবহার করে পাতাছড়া, লামকু,গর্জনতলি,পার্শ্ববর্তী ইউনিয়ন বাগান বাজার সহ বিভিন্ন এলাকায় চক্ষু চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল। সংবাদ পেয়ে মোবাইল কোর্টে পরিচালনা করে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন,২০১০এর ২২(১)ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়। এ সময় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ তাপস চৌধুরী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: