রামগড়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে নব বর্ষকে বরণ বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 11:33 PM , April 14, 2024 খাগড়াছড়ির রামগড়ে নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।রবিবার(১৪ এপ্রিল) সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা ও নববর্ষকে বরণ করার জন্য র্যালি বের করা হয়। রামগড় বাজার ঘুরে এসে র্যালিটি উপজেলা সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয় । র্যালিতে রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি,উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন ,রামগড় থানার অফিসার ইনচার্জ দেবপ্রিয় দাশ প্রমূখসহ সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী অংশ নেন।পরে উপজেলা সম্মেলন কক্ষে রামগড় শিল্পকলা একাডেমির পরিচালনায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেয়ার খাগড়াছড়িবিষয়: