নোয়াখালীতে ইয়াবা সহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ , নভেম্বর ৩, ২০২২ নোয়াখালী প্রতিনিধি,নোয়াখালীনোয়াখালীর হাতিয়া উপজেলায় পুলিশ গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৪ পিজ ইয়াবা টেবলেট সহ মো.আফসার উদ্দিন (৩০)নামে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।৩ ই নভেম্বর বৃহস্পতিবার সকালে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ড খাসের হাট সংলগ্ন ভূমি অফিস এলাকায় পুলিশ গোপন সংবাদে বিশেষ অভিযানটি পরিচালনা করে ৪৪ পিজ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।পুলিশ জানায়,গ্রেপ্তারকৃত আফসার উদ্দিন হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আক্তার হোসেনের ছেলে সে,তার বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেন নিশ্চিত করেন। শেয়ার নোয়াখালীবিষয়: