ধামরাইয়ে কালামপুর ফুটবল প্রিমিয়ার লিগ ফাইনাল খেলা, গোল্ডেন ক্লাব চ্যাম্পিয়ন

প্রকাশিত: 3:23 PM , August 1, 2026

 

ঢাকার ধামরাই উপজেলার কালামপুর মধ্যপাড়া আয়োজনে কালামপুর ফুটবল প্রিমিয়ার লিগ-২০২৬ এর ফাইনাল খেলা গত শুক্রবার (৩১ জুলাই) ভালুম কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ।

সুতিপাড়া চেয়ারম্যান পদপ্রার্থী জালাল উদ্দিনের সভাপতিত্বে ফুটবল প্রিমিয়ার লিগ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিল, সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান রোমা, শ্রমিক দলের সভাপতি লোকমান দেওয়ান, ধামরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মকুট, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল, মোবারক হোসেন প্রমুখ।

এ ফাইনাল খেলায় ফ্রেন্ড ক্লাব ও গোল্ডেন ক্লাব অংশগ্রহণ করে। এতে উভয় দল ৯০ মিলিটে ২-২ গোলে সমাপ্ত হলে। ট্রাইবেকারে ফ্রেন্ড ক্লাব কে পরাজিত করে গোল্ডেন ক্লাব বিজয় লাভ করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।

প্রধান অতিথি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলা, সৌহার্দ্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এছাড়া প্রতিভাবান খেলোয়াড়দের ও খেলাধুলার বিষয়ে এ সরকার সার্বিক সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছে ।

Loading