সাভারে ভূমিদস্যুদের বিচার দাবিতে মানববন্ধন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৯, ২০২৪ নিউজ ৭১অনলাইন, সাভার: সাভারে ভূমি দস্যুদের বিচারের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ই সেপ্টেম্বর) সকালে বিরুলিয়া ইউনিয়নের রাজারবাগ এলাকায় এই মানব বন্ধন করেন ভুক্তভোগী এলাকাবাসী। এসময় মানব বন্ধনে ভুক্তভোগী সোহেল মিয়া সহ এলাকার প্রায় অর্ধশতাধিক মানুষ অংশ নেন।মানব বন্ধন থেকে জানা গেছে, বনগাঁও ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ী এলাকায় মোঃ আনোয়ার হোসেন (লিটু) নামের এক ব্যক্তির কিছু জমি ও একটি ডেইরি খামার রয়েছে। ভুক্তভোগী সোহেল মিয়া দীর্ঘদিন যাবত মোঃ আনোয়ার হোসেন (লিটু) এর মালিকানাধীন ঐ জমি ও ডেইরি খামারের ম্যানেজারের দায়িত্ব কর্মরত আছেন। কিছু দিন পূর্বে এলাকার কিছু ভূমিদূস্যু ঐ জমি ও খামারটি দক্ষল করে ম্যানেজার সোহেল মিয়াকে বের করে দেয়।ম্যানেজার সোহেল মিয়া জানান, জমির মালিক মোঃ আনোয়ার হোসেন (লিটু) এর মালিকানাধীন বনগাঁও ইউনিয়নের সাদাপুর পুরানবাড়ীর ডেইরি খামারটিতে কিছু দিন পূর্ব এলাকার ভূমিদূস্যু মাসুম হাওলাদার, নাদিম হাওলাদার এবং ফরাদ হাওলাদারের নেতৃত্বে ঐ জমি ও ডেইরি খামারটি অবৈধ পন্থায় দখল করে তাকে বের করে দেয়। পরে সে বিষয়টি তার মালিককে অবগত করেন। মানব বন্ধনে তিনি ভূমি দূস্যদের বিচারের দাবি করেন। এবং এ সকল ভূমিদূস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন বলে তিনি জানিয়েন। এবিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে বিএনপির একটি সূত্র জানিয়েছে কেউ দলের নাম ভাঙ্গিয়ে কোন অপকর্ম করলে দল সে দায় নিবে না এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শেয়ার ঢাকাবিষয়: