সেনবাগে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক বিদায়ী সন্ধিক্ষণ অনুষ্ঠিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ , ডিসেম্বর ২৮, ২০২৫ আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুস সাত্তার বিএসসি ও সিনিয়র সহকারী শিক্ষক আবুল খায়েরের অবসর উপলক্ষে শিক্ষক বিদায়ী সন্ধিক্ষণ ও প্রাক্তন–বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল এলামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং আবুল হাসনাত মো. মহসিন ও মোহাম্মদ আবু নাছেরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন এলামনাই অ্যাসোসিয়েশনের ফাউন্ডার ও প্রধান পৃষ্ঠপোষক, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এম.জে.এফ।প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী ভিডিও বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. সলিম উল্যাহ খাঁন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম সিটি কলেজের অধ্যাপক প্রফেসর হুমায়ুন কবির, নোয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল মোতালেব দুলাল, এসএফ গ্রুপের ভাইস চেয়ারম্যান সৈয়দা সাজেদা রশীদ শেলী, বিদায়ী প্রধান শিক্ষক আবদুস সাত্তার বিএসসি ও বিদায়ী সিনিয়র সহকারী শিক্ষক আবুল খায়ের।অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দীন, মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মনিরুল ইসলাম, সেনবাগ উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান, বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা, লায়ন এ বি এম শাহাদাত হোসেন, নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা তোফাজ্জল হোসেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মির্জা সোলেমানসহ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।সকাল থেকে দিনব্যাপী স্মৃতিচারণ, ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও মধ্যাহ্নভোজসহ নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। শেয়ার নোয়াখালীবিষয়: