বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র উদ্যােগে পটিয়ায় দরিদ্র, অসহায় বন্যার্ত ও পত্রিকা হকারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: 2:35 PM , July 31, 2026 বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলা ও পটিয়া উপজেলা শাখার উদ্যােগে পটিয়ায় দরিদ্র, অসহায় বন্যার্ত ও পত্রিকা হকারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।গতকাল (৩০ জুলাই) বৃহস্পতিবার বিকেলে পটিয়া ক্লাবে মিলনায়তনে এক সংক্ষিপ্ত সভা শেষে নিত্য প্রয়োজনীয় এই খাদ্য সামগ্রী বিতরণ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নে বিতর্ক তৈরি করা হচ্ছে। তালিকাটি যেন করা না হয় সেজন্য একটি চক্র তালিকা নিয়ে বিরূপ মন্তব্য চালাচ্ছে। তালিকা প্রণয়ন করা হলে সাংবাদিকদের অধিকার খর্ব হতে পারে এমন দোহাই দিয়ে কাজটিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি অবিলম্বে ১৪ দফা দাবি মেনে নিয়ে সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে প্রকাশের করতে অনুরোধ জানান। এতে বিএমএসএফ পটিয়া উপজেলার সভাপতি এসএমএকে জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম এ জুয়েল এর সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি এবং পটিয়া প্রেস ক্লাব সভাপতি আবদুল হাকিম রানা।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আবদুর রাজ্জাক, ফারুকুর রহমান বিনজু, সৈয়দ শিবলী সাদিক কফিল, ওমর ফারুক, আবুল হোসাইন, নুরুল ইসলাম, কামরুল ইসলাম, আকতার হোসাইনসহ মফস্বল সাংবাদিক ফোরাম পটিয়া শাখার নেতৃবৃন্দ।সভা খাদ্য সামগ্রী বিতরন শেষে প্রয়াত সকল সাংবাদিক ও বন্যায় নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা আবদুল মাবুদ আল কাদেরী। শেয়ার অন্যান্যবিষয়: