সেনবাগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ , ডিসেম্বর ৬, ২০২৫ আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(০৫ডিসেম্বর) বাদ আছর ইউনিয়নের ছিলোনিয়া বাজার জামে মসজিদে এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও লায়ন্স ক্লাব অব সেনবাগ সেন্ট্রালের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ হারুন এমজেএফ জেলা বিএনপির সম্মানিত সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী।এছাড়াও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে অংশগ্রহণকারী নেতাকর্মী ও এলাকাবাসী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সু-স্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। শেয়ার নোয়াখালীবিষয়: