ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দেপাশাই পল্লী উন্নয়ন সংঘ স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 3:08 PM , August 8, 2026 মাদককে না বলি, মাঠে গিয়ে ফুটবল খেলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেপাশাই চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল খেলা গত শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সোমভাগ ইউনিয়নের দেপাশাই কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।ফাইনালে দেপাশাই বড়পাড়া বয়েজ স্পোটিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে দেপাশাই পল্লী উন্নয়ন সংঘ স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মোতালেব। এ ফাইনাল খেলার উদ্বোধন করেন ধামরাই প্রেসক্লবের সভাপতি ও মাই টিভির সাংবাদিক আব্দুর রশিদ তুষার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আলী আকবর, সোমভাগ ইউনিয়নের ইউপি সদস্য মোঃ শহীদুল ইসলাম, মোঃ এআর খান, সাংবাদিক মোঃ আব্দুর রউফ ও মোঃ নাজমুল হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি ও সম্মাননা হাতে তুলে দেন অবসরপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মোতালেব ও ধামরাই প্রেসক্লবের সভাপতি সাংবাদিক আব্দুর রশিদ তুষার। শেয়ার সারা দেশবিষয়: