নোয়াখালীতে প্রবাসির স্রীর আত্ম-হত্যা নয়,তাকে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের অভিযোগ

প্রকাশিত: 7:26 PM , November 2, 2022

নোয়াখালী প্রতিনিধি,নোয়াখালী

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় মরিয়ম বেগম মুক্ত(২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা করেছেন বেগমগঞ্জ থানা পুলিশ।নিহতের পরিবারের দাবি,মরিয়ম বেগম মুক্ত আত্ম-হত্যা করেনি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

গতকাল ২ ই নভেম্বর বুধবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার মধ্য রাতে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের এমদাদ আলী মুহুরীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।গৃহবধূ মরিয়ম বেগম মুক্তা ওই ইউনিয়নের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জাহিদ হোসেনের স্ত্রী বলে জানা গেছে।

মরিয়ম বেগম মুক্তার পরিবারের অভিযোগ, স্বামীর পরিবারের সদস্যরা তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে।এ ঘটনায় নিহত মুক্তার মা তাকে হত্যার অভিযোগে এনে মামলা দায়েরের করেন। এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি কাছে জানতে চাইলে তিনি গ প্রতিবেদককে বলেন, ননদ ও শাশুড়ির মানসিক নির্যাতনে ফলে গৃহবধূ মরিয়ম বেগম মুক্তা আত্মহত্যা করেছে।

Loading