সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার দুই পরিচালককে সংবর্ধনা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: 1:24 PM , December 21, 2025

আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক প্রবাসী নুর মোহাম্মদ ও ওমর ফারুক চৌধুরী সিআইপিকে সংবর্ধনা ও শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নোয়াখালী সেনবাগের কাদরা ইউনিয়নের মগুয়া গ্রামের কৃতি সন্তান ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ টানা দ্বিতীয়বারের মতো এবং একই ইউনিয়নের ঢালুয়া গ্রামের কৃতি সন্তান কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক চৌধুরীকে প্রথমবারের মতো সিআইপি নির্বাচিত করায় এই সংবর্ধনা দেয়া হয়।

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক আমিনুল ইসলাম বাদশার সভাপতিত্বে ও সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক নূর হোসাইন সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ওমান প্রবাসী ব্যবসায়ী নুর মোহাম্মদ সিআইপি। প্রধান অতিথির বক্তব্যের আগে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মো.মহিউদ্দিন মহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কাতার প্রবাসী ব্যবসায়ী ওমর ফারুক চৌধুরী সিআইপি, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক এমএ আজিম চৌধুরী, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক শহিদ উল্যা মিন্টু, আব্দুল মান্নান বাবুল, রফিকুল ইসলাম রবি, ওমর ফারুক,আব্দুর রহমান ভূঁইয়া, আমির হোসেন লিটন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে সেনবাগ পৌরসভা ও উপজেলার ৫০০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উল্লেখ্য নোয়াখালী সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা সমাজের অসহায় ও অবহেলিত জনগোষ্ঠীর জন্য মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Loading