আটক-৪

চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল এর উপর হামলা

প্রকাশিত: 4:26 PM , May 11, 2022

ইফতেখাইরুল আলম,নোয়াখালী

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.বেলায়েত হোসেন সোহেল এর উপর অতর্কিত সন্রাসি হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়েছে।এ ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে। এ সময় স্থানীয়রা দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করে পুলিশে সোর্পদ করেন।

জানা গেছে,সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মো.বেলায়েত হোসেন সোহেল ও নজরুল ইসলাম প্রাইভেট কারে চড়ে ইউনিয়ন পরিষদের যাওয়ার পথে অত্র ইউনিয়নের ২ নং ওয়ার্ড হারুজ মোল্লা ও মাহোন্তের এবং জসিমের নতুন বাড়ীর সম্মুখে পর্বে থেকে উৎপেতে থাকা প্রায় ৮/১০ সন্ত্রাসী হামলা চালিয়ে তাদের গাড়ি ভাংচুর করে।এ সময় চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল ও নজরুল ইসলাম সন্রাসিদের হামলায় গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয় লোকজন ৪ জনকে আটক করে সেনবাগ থানায়

খবর দিলে পরে খবর পেয়ে সেনবাগ থানার এস.আই আবদুল আউয়াল সঙ্গী ফোর্স সহ টিপু,অন্তর,শান্ত ও পারভেজ নামে ৪ জন সন্রাসিকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেন৷পুলিশ জানান,টিপু,শান্ত ও পারভেজ এর বাড়ি পাশ্ববর্তী বেগমগঞ্জ থানা ১৩ নং রসুলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে৷ আর অন্তত এর বাড়ি ৯নং নবীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড গোপালপুর গ্রামের কামালের ছেলে।
এই ঘটনায় আহত চেয়ারম্যান মো.বেলায়েত হোসেন সোহেল সেনবাগ থানায় চারজনকে বিবাদী করে মামলা দায়ের করেছে বলে জানা গেছে।

Loading