সেনবাগে হাসান মঞ্জুরের ঈদ বস্ত্র বিতরণ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 3:46 PM , May 1, 2022 আমির হোসেন(লিটন),সেনবাগ প্রতিনিধিঃনোয়াখালীর সেনবাগে অসহায়,দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি,লুঙ্গি বিতরন করেছেন এসএ গ্রুপের সমন্বয়ক সেনবাগ উপজেলার জাতীয় পার্টি সভাপতি হাসান মঞ্জুর।রবিবার সকালে সেনবাগ উপজেলার বাতাকান্দী গ্রামের নিজ বাড়িতে প্রায় এক হাজার পরিবারের মাঝে শাড়ি,লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করেন তিনি।এ সময় হাসান মঞ্জুরের ছেলে ফাইজান হাসান তানহা ও আরহান হাসান তাহফি,সেনবাগ পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুন,সাধারন সম্পাদক মোঃ ফখর উদ্দিন,ভিপি সালাহউদ্দিন,খন্দকার নিজাম উদ্দিন,নুরুল করিম সুমন,আবু নাছের সজীব,মহিন উদ্দিন বাবুল,মিজানুর রহমান,বাপ্পি,আবদুস সাত্তার ফারুক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।উল্লেখ্য হাসান মঞ্জুর সমাজের অসহায় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সাহায্য ও সহযোগীতা করে আসছে। শেয়ার নোয়াখালীবিষয়: