সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 12:43 PM , April 29, 2022 আমির হোসেন লিটন,সেনবাগ প্রতিনিধি :সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহিবুস সালাম খাঁন সবুজের সভাপতিত্বে বৃহস্পতিবার হাসপাতাল কমপ্লেক্সে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, উপজেলা যুবলীগের আহবায়ক জাকারিয়া আল মামুন,পল্লী বিদ্যুৎ সমিতির সেনবাগ এলাকা পরিচালক আশ্রাফুল আলম রানা । এ সময় আরো উপস্থিত ছিলেন আর এম ও ডাক্তার রফিকুল ইসলাম, ডাক্তার গোলাম আযম, ডাক্তার কামাল উদ্দিনসহ হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স,ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। এ সময় দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। শেয়ার নোয়াখালীবিষয়: