সেনবাগের কাদরায় আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 3:48 PM , May 1, 2022 আমির হোসেন(লিটন),সেনবাগ প্রতিনিধি:নোয়াখালী সেনবাগের কাদরা ইউনিয়নে আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।চাঁদপুর গ্রামের কৃতি সন্তান এ,জে,আর গ্রুপ অব কোম্পানীর এমডি সামছুদ্দিন আহমেদ রিয়াদ এবং টেক্স ওয়ান বিডি লিমিটেড এর এমডি খালেদ মোশাররফ জুয়েল এর পক্ষ থেকে ৪নং কাদরা ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে শনিবার বিকেলে চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত ইফতার ও দোয়ার মাহফিল ইউনিয়ন যুবলীগের সভাপতি ইলিয়াছ সুমনের সঞ্চালনায় ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কামাল পাশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃগোলাম কবির,৩নং ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন, উপজেলা যুবলীগের সভাপতি আ,স,ম জাকারিয়া আল মামুন,চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম,এ জে আর গ্রুপের পরিচালক সামছুদ্দিন আহমেদ রিয়াদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সফিকুজ্জান সীমু,উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে শিক্ষক,সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেয়ার নোয়াখালীবিষয়: