নোয়াখালী প্রেসক্লাবের চলমান সমস্যা নিয়ে জেলা প্রশাসক এর আলোচনা সভা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 7:34 PM , March 8, 2022 ইফতেখাইরুল আলম নোয়াখালী নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন ও হালনাগাদ সহ প্রেসক্লাবের চলমান সমস্যা নিরসনের মধ্য দিয়ে নতুন সদস্য যাচাই বাছাই এর মাধ্যমে নির্বচানের প্রস্তুুতি এবং নোয়াখালী প্রেসক্লাবের একটি সুন্দর কমিটি গঠন করে জেলায় কর্মরত সকল সাংবাদিকদের সুসংগঠিত করার লক্ষ্যে ৮ ই মার্চ মঙ্গলবার বিকাল ৩ টায় জেলা প্রশাসক এর কার্যালয়ে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নোয়াখালী প্রেসক্লাবের সদস্য সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সিনিয়র জুনিয়র প্রায় দুই শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।নোয়াখালী প্রেসক্লাবের বিভিন্ন চলমান বিষয় নিয়ে সাংবাদিকদের মাঝে সংক্ষিত আলোচনা করেন,জেলা তথ্য অফিসার মো.আবদুল আল মামুন,অতিরিক্ত জেলা মেজিস্ট্রেড মো.নাজমুল হায়দার।এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ দেওয়ান মাহবুবুর রহমান সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,নোয়াখালী প্রেসক্লাবের আগের ৮১ জন সদস্য সহ বাকী আরো নতুন সদস্য গ্রহনের মাধ্যমে নোয়াখালী প্রেসক্লাবের সকল সমস্যা সমাধান করবেন এবং তিনি আশ্বাস দেন,নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন ও হালনাগাদ নিয়ে যে সমস্যা তা তিনি অতিদ্রুত সমাধান করবেন ও নোয়াখালী প্রেসক্লাবের একটি সুন্দর কমিটির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। শেয়ার নোয়াখালীবিষয়: