নোয়াখালীর উপকূলীয় বন বিভাগের চর উন্নয়ন ও সেতু প্রকল্প পরিদর্শন করেন ইফাদ এর প্রতিনিধি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ , মার্চ ৫, ২০২২ ইফতেখাইরুল আলম,নোয়াখালীনোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা ও উপকূলীয় বন বিভাগ নোয়াখালী মোঃ ফরিদ মিয়ার নেতৃত্বে ও সার্বিক দিকনির্দেশনা ব্যবস্থাপনায় আজ শনিবার দুপুরে দিকে ইফাদ-এর প্রতিনিধি আরনউদ হ্যামিলার্স কান্ট্রি ডিরেক্টর ইফাদ এর মিসেস ম্যারিয়েল জিমারম্যান। প্রোগ্রাম অফিসার ইফাদ কাসা আলম, যুক্ত-রাজ্যের সাংবাদিক ফারহানা উর্মি, বিডি, ইফাদ কম.কে.এম উপদেষ্টা পরামর্শক।এ সময় নোয়াখালীর উপকূলীয় বন বিভাগের চর উন্নয়ন ও বসতি-সেতু প্রকল্পের অধীনে ম্যানগ্রোভ বাগান পরিদর্শন করেছেন এবং নতুন ক্যারিং চরে ম্যানগ্রোভের চারা রোপণে অংশগ্রহণ করেছেন।পরিদর্শনকালে তারা বলেন, ম্যানগ্রোভ বনায়ন নতুন সংযোজিত চরের জমির স্থিতিশীলতা বৃদ্ধির মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙ্গন থেকে উপকূলীয় জনগণকে রক্ষা করতে সবুজ বেল্ট প্রতিষ্ঠা করবে।বিশেষ করে এটি প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা করবে।পরিদর্শন শেষে ইফার এর প্রতিনিধিরা বন বিভাগের এমন দায়িত্বশীল কার্যক্রমের জন্য তারা অনেক সন্তুষ্ট ও প্রশংশিত হন।পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল হাবিবিয়া রেঞ্জ কর্মকর্তা মো.নাহিদ হাসান। শেয়ার নোয়াখালীবিষয়: