নোয়াখালীতে নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের নায়ক গ্রেপ্তার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:08 PM , November 17, 2021 ইফতেখাইরুল আলম,নোয়াখালীনোয়াখালী বেগমগঞ্জ উপজেলার নবম শ্রেণির শিক্ষার্থীকে গণধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মাস্টার মাইন্ড ধর্ষক কামাল হোসেনকে টাঙ্গাইলের মির্জাপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত কামাল হোসেন উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহাজন বাড়ির মৃত জালাল আহমদের ছেলে। জানা গেছে, গত রোববার রাতে এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। পরে পুলিশ ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ধর্ষক কামালকে গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করে বলেন,অভিযুক্ত ধর্ষক কামালকে টাঙ্গাইলের সখীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। শেয়ার নোয়াখালীবিষয়: