নোয়াখালীতে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:31 PM , October 26, 2021 ইফতেখাইরুল আলম, নোয়াখালীনোয়াখালী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা প্রশাসক ও জন স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর কতৃক আয়োজিত জাতীয় স্যানিটেশন মাস- অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২১ ইং উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উদ্বোধনীয় অনুষ্ঠানে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে রেলী ও বেলুন উড়িয়ে উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় নোয়াখালী জন স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিপিএম পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম,জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ মাসুম ইফতেখার সহ স্বাস্থ্য বিভাগের অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেয়ার নোয়াখালীবিষয়: