নোয়াখালীতে আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 7:29 PM , October 28, 2021 ইফতেখাইরুল আলম,নোয়াখালীবেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছায়েদ ভূইয়া রিপন(৫০)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার আনুমানিক রাত ২/৩ টার দিকে পরে বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর বাদী তলা নামক স্থান থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও নিহতের ছেলে এমরান হোসেন জানায়,আজ বৃহস্পতিবার সকালে আমার চাচার উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার কথা ছিল।আড়াই লক্ষ টাকা নিয়ে রাতে চৌরাস্তা লাল সবুজ বাসের কাউন্টার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিজ বসত বাড়ির ১ গজের ভিতরে বাদী তলা নামক স্থানে তাকে কুপিয়ে হত্যা করে ফেলে টাকা নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর জাহিদুল হক রনি জানান,নিহত রিপন বেগমগঞ্জের চৌরাস্তা লাল সবুজ বাস কাউন্টারের মালিক ছিল।সে কাউন্টার থেকে গভীর রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরার পথে দুর্বৃত্তরা প্রথমে চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় তার মাথায় কোপ দেয় পরে সে মোটরসাইকেল থেকে পড়ে গেলে তার বাম পায়ের রগ কেটে চলে যায় দুর্বৃত্তরা।নিহত রিপনের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং হত্যা কারীদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ। শেয়ার নোয়াখালীবিষয়: