অবিরাম বৃষ্টি – মো. আলী আশরাফ মোল্লা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ , জুলাই ২৮, ২০২১ আজ সারাদিন ধরেই চলছে অবিরাম বৃষ্টি তার মাঝেই বিরতিহীভাবেই চলছে ডিউটি আকাশের কোন প্রকার আজ নেই কোন ক্লান্তি অবিরাম ধারায় বর্ষন করেই চলেছে নিরবধি।খানিকক্ষন পড়ে বৃষ্টি তীব্র গতিতে খানিকক্ষণ পড়ে থেমে থেমে কিছুক্ষণ বৃষ্টি থাকে চুপচাপ তার পরেই শুরু বজ্রপাত!বৃষ্টি পড়তেই আছে তার আপন গতিতে থামবার কোন অবকাশ দেখছি না আদতে বৃষ্টি তুমি তো কারও জন্যই অপেক্ষা করো না আপন মনে চালিয়ে যাচ্ছো তিনদিন ধরে।বৃষ্টি তোমার অতিমাত্রায় বর্ষনের ফলে ইতোমধ্যে টেকনাফ উখিয়াতে পাহাড় ধসে পড়ে তারি মাঝে ছয়জন পাড়ি জমিয়েছে পরপারে আবার অনেকেরই চুলায় আগুন নাহি জ্বলে।অতিমাত্রায় বৃষ্টি এবার না হয় বিশ্রাম নাও আবার শুরু করিও কয়েক দিন পরে এরই মধ্যে অনেকের বাড়ি ঘরে পানি উঠে গেছে অনেকে আবার উপোস রয়েছে দু তিন ধরে।বৃষ্টি তোমার জন্য অনেক রাস্তা গেছে তলিয়ে তোমার জন্য বহু স্থানে গাছ গাছালী গেছে পরে বহু মানুষ আর গরু ছাগল রয়েছে পানি বন্ধী হয়ে দয়া করে এবার থামো, আবার এসো বিরতি নিয়ে। শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: