কেন্দুয়ায় প্রয়াত লোকশিল্পী ও গীতিকবি আব্দুল মজিদ তালুকদারকে সম্মাননা প্রদান

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ , জুন ২২, ২০২৫

অল ইন্ডিয়া রেডিও এবং গ্রামোফোনে অসংখ্য গান রেকর্ডকারী নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের ইটাউতা গ্রামের বাসিন্দা মরমী লোকশিল্পী ও বাউল সাধক প্রয়াত আব্দুল মজিদ তালুকদারকে সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়েছে । শনিবার বিকালে উপজেলার চিরাং ইউনিয়নের সাজিউড়া গ্রামে স্থানীয় লোকজ সংগ্রহশালা ও গণপাঠাগারের আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রয়াত লোকশিল্পী আব্দুল মজিদ তালুকদারের পক্ষে তার ছেলে কবি ও লোকশিল্পী আবুল বাসার তালুকদার এ সম্মাননা গ্রহণ করেন। এছাড়া একই অনুষ্ঠানে স্থানীয় আরো সাত জন শিল্পী ও কবিকেও উত্তরীয় পড়িয়ে এবং ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ করা হয়। তারা হলেন, কবি মির্জা রফিকুল হাসান, শিল্পী আবুল বাসার তালুকদার, কবি শাহাবুল কাদির ভূইয়া, কবি জহিরুল হক খান, কবি রহমান জীবন, বাউল শিল্পী মুকুল সরকার ও সাংবাদিক লুৎফুর রহমান হৃদয়।

কেন্দুয়া (নেত্রকোনা): অল ইন্ডিয়া রেডিও এবং গ্রামোফোনে অসংখ্য গান রেকর্ড মরমী লোকশিল্পী ও বাউল সাধক আব্দুল মজিদ তালুকদারকে গতকাল সম্মাননা (মরণোত্তর) দেয়া হয়

অনুষ্ঠানে লোকজ সংগ্রহশালা ও গণপাঠাগারের প্রতিষ্ঠাতা কবি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন করি ও অনুবাদক এনামূল হক পলাশ, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূইয়া, মুখ্য আলোচকের বক্তব্য দেন সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালী, আলোচকের বক্তব্য দেন কবি ও শিক্ষক মাহবুবা খান দীপান্বিতা।

Loading