নতুনদিনের স্বপ্ন নিয়ে শুভজনের চতুর্দশতম জন্মদিন উদযাপন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৮, ২০২৫ অমানবিকতা, হিংসা-বিদ্বেষ ও হানাহানি দূর করে নতুন দিনের স্বপ্ন নিয়ে মানবিক মানুষ চাই প্রত্যয়দীপ্ত শুদ্ধ ধারার সামাজিক সাংস্কৃতিক সংগঠন শুভজন’র চতুর্দশতম জন্মদিনে এক আনন্দঘন মেলবন্ধনে মিলিত হন শুদ্ধ ধারার শিল্প সংস্কৃতি কর্মীরা। গত ০৭ সেপ্টেম্বর রোববার শুভজন পদার্পণ করে প্রতিষ্ঠার ১৪তম বর্ষে। এ উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত মাল্টিমিডিয়া পোর্টাল আজকের টাইমস কার্যালয়ে এক প্রীতিসম্মিলন ও আনন্দ আড্ডার আয়োজন করা হয়। ‘মানবিক মানুষ চাই’ এ শুভ প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ শুভজনের এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভজনের সাংগঠনিক উপদেষ্টা গীতিকবি এমআর মনজু, শুভজন উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক নেতা রফিকুল ইসলাম আজাদ, মানবাধিকার সংগঠক লায়ন এইচ এম ইব্রাহিম ভুঁইয়া, আজকের টাইমসের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সুজন মিয়া এবং ব্যবস্থাপনা সম্পাদক মুহাম্মদ আশরাফ উদ্দিন প্রমূখ। শুভজনের প্রতিষ্ঠাতা আবৃত্তিশিল্পী তরুণ রাসেল এর সঞ্চালনায় এবং শুভজন’র সিনিয়র সহ-সভাপতি কবি ও সংগীতশিল্পী শামীমা নাসরিনের সভাপতিত্ব জন্মদিনের কেক কাটা, আনন্দ আড্ডা এবং প্রীতিভোজের শুরুতে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ। আয়োজনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শুভজন সদস্য এবং আজকের টাইমসের মাল্টিমিডিয়া ইনচার্জ সাংবাদিক রাকিব হোসেন মিলন। এরপর অতিথিরা তাঁদের আলোচনায় বলেন – বিভিন্ন দূর্যোগে ও দূর্দশায় আর্ত মানবতার পাশে যাঁরা সবসময়ই থাকেন তাঁরা প্রত্যেকেই শুভজন। যাঁরা অন্ধকারে পথ দেখিয়ে আলোর পথে নিয়ে যায় তাঁরাই শুভজন। যাঁরা সবসময়ই দেশ ও দশের সেবায় নিয়োজিত তাঁরা শুভজন। আজকে সেইসব শুভ মানুষদের সংগঠন শুভজনের দীর্ঘ চৌদ্দ বছরের সফল পথচলায় আমাদের প্রত্যাশা রইলো শুভজন বেঁচে থাকুক শত সহস্র বছর। আলোচনা পর্বে সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন শুভজনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নাসিরউদ্দিন শাহ এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন শুভজন’র প্রতিষ্ঠাকালীন কো-অর্ডিনেটর সাংবাদিক অলিদুর রহমান অলি, সহ-সভাপতি কবি আনতা নূর হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান খান, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তাকী মোহাম্মদ জোবায়ের, প্রকাশনা সম্পাদক ঢালী মনিরুজ্জামান, শুভজন ঢাকা পশ্চিম অঞ্চলের শাখা প্রধান গীতিকবি এসএম শফিক, ব্রাহ্মণবাড়িয়া-আশুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক কবি নুরুন নেওয়াজ রানা প্রমুখ। আলোচনা সভায় বক্তব্যর ফাঁকে ফাঁকে চলতে থাকে শুভজন’র শিল্পীদের অংশগ্রহণে সংগীত ও কবিতা আবৃত্তি। এ পর্বে সংগীত পরিবেশন করেন – শুভজন মুন্সিগঞ্জ শাখা প্রধান সংগীতশিল্পী মাহতাবউদ্দিন এবং শিল্পী শামীমা নাসরিন। কবিতা আবৃত্তি করেন – শুভজন কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সদস্য আবৃত্তিশিল্পী আইরিন খানম, জেরিন হাফসা এবং কবি শেখ নাসির উদ্দীন। শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: