নোয়াখালীতে সাংবাদিক লুৎফুল হায়দার চৌধুরী আর নেই নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 7:56 PM , July 14, 2021 ইফতেখাইরুল আলম, নোয়াখালীলুৎফুল হায়দার চৌধুরী চলে গেলেন না পেরার দেশে।গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে হঠাৎ শ্বাস প্রশ্বাস নিতে কষ্ঠ অনুভব করলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।পরিবারের লোকজন জানান,হাসপাতালে তার অবস্থা আশংকা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সোনাইমুড়ী বজরা মেডিকেল হাসপাতাল সম্মুখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর স্রী দুই কন্যা সহ চার বোন রেখে যান।বাদ আসর নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শেয়ার নোয়াখালীবিষয়: