নোয়াখালী পৌরসভা’র উদ্যোগ পবিএ ঈদুল আজহা উপলক্ষে প্রধান মন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:18 PM , July 13, 2021 ইফতেখাইরুল আলম,নোয়াখালীপবিএ ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেএী প্রধান মন্ত্রী শেখহাসিনা নির্দেশনা ও সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এর পরামর্শ ক্রমে মঙ্গলবার সকালে নোয়াখালী পৌরসভার অন্তর্গত দুঃস্থ অসহায় কর্মহীন হয়ে পড়া প্রায় পাঁচ হাজার পরিবারে মাঝে উপহার বিতরণ করেছেন,নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্ল্যা খান সোয়েল। জানা গেছে, চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় ৫ হাজার পরিবারে মাঝে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী দেওয়া উপহার চাল, ডাল, তেল, লবন ও আটার প্যাকেট বিতরণ করেন। এ সময নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্যাহ খান সোয়েল বলেন, দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমার ব্যক্তিগত ও পৌরসভার উদ্যোগে গরীব, দুস্থ এবং অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার সহ নিজস্ব তহবিল থেকে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। শেয়ার নোয়াখালীবিষয়: