নোয়াখালীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্থানীয়দের হাতে নারী সহ গ্রেপ্তার-৪

প্রকাশিত: 5:30 PM , July 10, 2021

ইফতেখাইরুল আলম,নোয়াখালী

কবিরহাটে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে এলাকাবাসি ২ নারী এবং ২ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।এ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে।জানা গেছে,বসুরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের মো.বেলায়েত হোসেনের ছেলে মো.শিহাব (২৬) কবিরহাট পৌরসভার আব্দুল মান্নানের ছেলে সুমন (২৮)উপজেলার বাটিইয়া ইউনিয়নের ইব্রাহীমের মেয়ে বিবি কুলসুম (২৫), কক্সবাজারের রামু থেকে আসমা (১৯)সহ চারজনকে

১০শে জুলাই শনিবার গ্রেফতার দেখিয়ে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

এ বিষয়ে কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো.জয়নাল আবেদীন এর কাছে তিনি জানান,বাড়ির ভিতরে বহিরাগত লোক এনে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগ এনে স্থানীয় এলাকা চার জনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে।পরে স্থানীয়দের অভিযোগ বলেন তারা দীর্ঘদিন থেকে বাহির থেকে লোক এনে বাড়ির ভিতরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে,শনিবার দুপুরের দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলে পুলিশ জানায়।

Loading