নোয়াখালীতে হাফেজ মমতাজুল করিম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বরকত উল্যা মিয়ার মৃত্যু

প্রকাশিত: 9:47 PM , August 26, 2023

ইফতেখাইরুল আলম,স্টাফ রিপোটার

বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মো.ইকবাল হোসেন বাবুর পিতা বিশিষ্ট্য সমাজ সেবক হাফেজ মমতাজুল করিম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং টিএনটি বিভাগের সাবেক কর্মকর্তা আলহাজ্ব মো.বরকত উল্যা মিয়া গত ১৯ শে আগষ্ট শনিবার আনুমানিক সাড়ে তিন টার দিকে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।ইন্নাল লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮৭ বছর।তিনি স্রী ও ৪ ছেলে ৫ মেয়ে এবং অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।তারেই প্রেক্ষিতে ২৬ শে আগষ্ট শনিবার সকাল ৮ টা থেকে দোয়ার মধ্যে দিয়ে উনার আত্মার শান্তি কামনায় কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।এ সময় শোক সমবেদনা জানাতে ছুটে আসেন বিএনপির লক্ষিপুরের সাবেক এমপি এনি চৌধুরী,বেগমগঞ্জের সাবেক এমপি বরকত উল্যাহ বুলু,জেলা মৎস্য দলের সভাপতি ভিপি আলাউদ্দিন,জেলা যুবদলের সভাপতি ও চৌমুহনী এস এ কলেজের জিএস সুমন সহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এতে অংশ নেন।

Loading