বৃষ্টি নামুক – শিমুল কান্তি দে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:28 PM , June 8, 2023 শহর জুড়ে বৃষ্টি নামুকবৃষ্টি নামুক, বৃষ্টি নামুক।হাঁফিয়ে উঠা রুদ্ধশ্বাসেবৃষ্টি নামুক, বৃষ্টি নামুকঝপঝপিয়ে বৃষ্টি নামুক।বিদ্যুৎ যাক, ফ্যান না ঘুরুকঠান্ডা হাওয়া নাই বা আসুকতবু বৃষ্টি নামুক, বৃষ্টি নামুক।ঝপঝপিয়ে বৃষ্টি নামুকআগুন ঝরা তেজ কমুকমুষল ধারে নাই বা ঝড়ুকতবু বৃষ্টি নামুক, বৃষ্টি নামুক।প্রেমিকা বৃষ্টির ভয়েদেখা করতে নাই বা আসুকটিপ টিপ করে বৃষ্টি নামুকশহর, গ্রাম ছড়িয়ে পড়ুকসবখানেতে ঝড়ে পড়ুকএকটু হলেও বৃষ্টি নামুকবৃষ্টি নামুক, শুধু বৃষ্টি নামুক।রচনাকালঃ ৬ জুন শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: