ধামরাইয়ে পপুলার হাসপাতালের উদ্যােগে বিশ্ব ডায়াবেটিকস দিবস উপলক্ষে র‍্যালি ও ফ্রি পরীক্ষা

প্রকাশিত: 12:04 PM , November 14, 2026

 

ধামরাইয়ের কালামপুর পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিকস দিবস উপলক্ষে র‍্যালি ও ফ্রি পরীক্ষা অনুষ্ঠানের আয়োজন করে।

আজ শনিবার (১৪ নভেম্বর) প্রথমে একটি র‍্যালি বের করে। র‍্যালিটি ধামরাই কালামপুর বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ র‍্যালিতে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ডায়াবেটিকস সেন্টারের সাবেক পরিচালক ও ডায়াবেটিকস বিশেষজ্ঞ চিকিৎসক হাসান মাহমুদ হাদী, কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, কালামপুর পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হাসান মানিক, হাসপাতালের পরিচালক মোকলেছুর রহমান, আজাহারুল ইসলাম রাজু, রাশেদুল ইসলাম রফিক, আবুল কালাম আজাদ, লোকমান হোসেন, পলাশ মাহমুদ, আব্বাস আলী, সাব্বির আহমেদ সুমন, মনির হোসেন, জামান হোসেন, আসলাম হোসেন, প্রদীপ সরকার, শাহীনুর ইসলাম, শামিম আহমেদ কবি, মেডিকেল টেকনোলজিস্ট আব্দুর রহিম প্রমুখ।

র‍্যালি শেষে দুই শতাধিক লোকের ডায়াবেটিকস ফ্রি পরীক্ষা করা হয়।

Loading