বন্দর নগরী বেনাপোলে প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী আলোচনা, দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: 1:58 AM , November 9, 2026

বিএনপি’র স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, আধুনিক যশোরের স্থপতি ও সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার(৮ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোলে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর কৃষকদল, বেনাপোল, যশোর এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাখা হয় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তার অনুপস্থিতে প্রধান অতিথির দায়িত্ব পালণ করেন বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি মো.নাজিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইদ্রিস মালেক।

সভাপতিত্ব করেন বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসীমউদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি ও ইদ্রিস মালেক, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর কৃষক দলের সদস্য সচিব জামাল হোসেন, সহসভাপতি হাসান এবং শার্শা উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক কামরুজ্জামানসহ বেনাপোল পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নেতা তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। আলহাজ্ব নুরুজ্জামান লিটনের বেনাপোল রেলওয়ে স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথি’র বক্তব্যে মো.নাজিম উদ্দিন বলেন,
তরিকুল ইসলাম শুধু যশোরের একজন প্রবীণ নেতাই ছিলেন না, তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন আপসহীন সৈনিক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহচর। যশোরের শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে তাঁর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি লড়াইয়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মতো দূরদর্শী নেতার শূন্যতা আজ আমাদের জাতীয় রাজনীতিতে ও যশোরাঞ্চলে গভীরভাবে অনুভূত হচ্ছে।

​আজ এই স্মরণসভায় দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে—তরিকুল ইসলামের আদর্শকে বুকে ধারণ করে দেশ ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

আসুন, আমরা সকলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাআলার দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করি।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বেনাপোল রেলওয়ে মসজিদের মুয়াজ্জিন মো.আব্দুল্লাহ।

Loading