অপরিণামের ঋণ – বিভা ইন্দু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:56 PM , June 13, 2023 কোথায় ছিলি!হাতে ওটা কী?পরম্পরার অহংকার–অধিকারী শেকল!আধিপত্যের সুতীক্ষ্ণ বর্শা!তুই তো আমায় ভালোই জানিস্।বলতে পারিস্নদীর বুকে ঝরণা কেন লীন?পেছনের স্মৃতি হাতড়ে দেখি,অপরিণামের ঋণ।মদমত্ত বেহিসাবি বোধউচ্চাকাঙ্ক্ষার ঘোরেশাওন মেঘের প্রেমিক তুইসবুজের পাড়ে পাড়েতৃষিত চাতকের বুভুক্ষু নেশাকাজলদিঘির কলমির বুকেঘোর মহামায়া তমসাঝড়ের আঘাতে প্রতি পল আজ বসন্ত উৎসবকামুক আর্তি জুয়ার আসরভুলে ভরা বৈভবশ্রান্ত বসুধার নির্মোহ সুখরাতজাগে বুলবুলপ্রেম অতশি কাঁচের পাঁজরেজীবন্ত লাশের ভুলআনন্দলোকের অচলায়তনেআলোর বার্তা তুইকামে আর প্রেমে পারিজাত হাসেহাসে চাঁদফুল জুঁই!১৩/০৬/২০২৩ শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: