এসো জুয়া খেলি – বিভা ইন্দু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 12:08 AM , June 6, 2023 আজকাল আর বই পড়ি না,ওদের বিষাক্ত চাতুরী মেশানো হিংস্রতারঅক্ষরগুলো পড়ি।শঠ, প্রতারক, মুনাফেকদের মনের ওপরম্যাগনিফাইং গ্লাস রেখেখুঁজতে থাকি,দয়া,মায়া,উদারতার কনট্যান্ট।রাতজাগা প্রহরে সিন্যাপ এর তাড়নায়সংঘাত,যুদ্ধ,হেরে যাওয়া,লজ্জা!আপোষের অব্যর্থ প্রশিক্ষণেদৌড় দৌড় দৌড়।দিনের সূর্যটার দাঁত বের করা হাসি,সাথে নৈমিত্তিক বসবাস।খুঁজে পাই,শোষকের উৎপীড়ণ জেতা নির্লজ্জ উল্লাস।লকলকে রসনার জুয়ায়,পোড় খাওয়া বাহান্ন তাস।আর মানবতা!ওটা তো কেবল জুয়ারীর লোকদেখানো হা হুতাশ।০৪/০৬/২০২২ শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: