ধামরাই থানা নির্মাণ পেইন্টার শ্রমিক ইউনিয়ন বাৎসরিক সভা

প্রকাশিত: 4:49 PM , November 14, 2026

 

ধামরাই থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আওতাধীন পেইন্টার শ্রমিক শাখার বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার ( ১৩ নভেম্বর)  সন্ধ্যায় শরিফবাগ বাজারে সভা অনুষ্ঠিত হয়।

ধামরাই থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ঢাকা ২০ আসনের সংসদ সদস্য এর পক্ষে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আছে বিদায় আপনারা এ ধরনের প্রোগ্রাম করতে পারতেছেন।বিগত ১৭ বছর আপনারা পারেন নাই। শ্রমিক মালিকের মধ্যে সব সময় সুসম্পর্ক থাকবে। ছোট বড় পার্থক্য থাকবে না। এক শ্রমিকের বিপদে অন্যদের এগিয়ে যেতে হবে।

আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার চাই, নিরাপদ কর্ম পরিবেশ চাই, কাজের সময় শতভাগ সেফটি চাই এবং দূর্ঘটনা কবলিত শ্রমিকের জন্য শতভাগ ক্ষতিপূরণ দিতে হবে বলে উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান, ধামরাই থানা নির্মাণ পেইন্টার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ মানোয়ার হোসেনসহ সদস্য বৃন্দ।

Loading