সুন্দরকে যেদিন জাপটে ধরেছি -ইন্দু বিভা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:36 PM , June 2, 2023 ২রা জুন ১৯৮৯পেলাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান।আমি মা হলাম।সুন্দর কে হাতছাড়া করিনিজাপটে ধরেছিঅস্তগামী সূর্যের কানে পোঁছে দিয়েছি আশ্বাসএই তো সকাল আসছেনদীর কলতান পাখির কূজন নিয়েফুল ভোমরার খুনসুটি নিয়েএরপর আম জাম কাঁঠালের মনমাতানোসুবাসে যোগ হলোপৃথিবীর সেরা সুখ মাতৃত্বের নির্যাসবর্ণ ব্যঞ্জনায় মুখরপৃথিবীতে এলো অমরালয় উচ্ছ্বাস।স্থির হয়ে গেলো কৈশোরনতুনত্বের আবির্ভাবএ কোন স্বর্গ!ছোট্ট দুটো হাত আঁকড়ে ধরেছে মাতৃত্বের আঁচলকিশোরী ললাটে রমনীয় সুধাঢলঢল চাহনির মাঝে বলে গেছে অবিরতএতোদিনে মিটিয়ে দিলি মাবাৎসল্য ক্ষুধা।শুভ জন্মদিন প্রিয় পুত্র আমার—-আশীর্বাদ করছি সমস্ত প্রতিকূলতার উর্ধ্বে উঠেইযাপিত হোক তোমার জীবন।আমার সম্পদের সুস্থ সুন্দর ও নিরাপদ জীবনের প্রার্থনায়—–মা শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: