নোয়াখালীতে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাতের অভিযোগ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 7:46 PM , April 29, 2023 ইফতেখাইরুল আলম,স্টাফ রিপোর্টারঃনোয়াখালী সদর উপজেলায় গৃহবধূ(২৮)কে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মুসলিম নামে এক যুবকের বিরুদ্ধে।গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীরা ঐ গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনা টি ঘটেছে গত ২৭ এপ্রিল(বৃহস্পতিবার) গভীর রাতে গৃহবধূর নিজ শয়নকক্ষে। আহত গৃহবধূর ছোট বোন এ প্রতিবেদক জানান, তার বড় বোন দুই সন্তানের জননী,সে তার নিজ নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি রুমে একা থাকেন।এ সময় গভীর রাতে তিনি ঘরের বাইরে অবস্থিত টয়লেটে গেলে পাশের বাড়ির মুসলিম নামের এক যুবক ঘরের ভিতর ঢুকে লুকিয়ে যায়।পরে তিনি ঘরে ফিরে তার নিজ শয়নকক্ষে অবস্থান করলে অল্প সময়ের মধ্যে গৃহবধূর মুখ চেপে ধরে তাকে জোর পৃর্বক ধর্ষণ করার চেষ্টা চালায় এবং একপর্যায়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ঐ যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে আশপাশের লোকজন গৃহবধূর শোর চিৎকার শুনে মা,বোনসহ অন্যরা তাকে গুরুত্ব রক্তাক্ত অবস্থা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, ছুরির আঘাত গভীর হওয়ায় ব্লিডিং এখনো বন্ধ করা যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। এ বিষয়ে সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃমিজানুর রহমান পাঠান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে আটক করার জন্য পুলিশের দুটি টিম কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা করা হয়নি। শেয়ার নোয়াখালীবিষয়: