সেনবাগে প্রেসক্লাবের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 12:10 PM , April 12, 2023 আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি:নোয়াখালীর সেনবাগ প্রেসক্লাব এর উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।মঙ্গলবার(১১ এপ্রিল) পৌর শহরের মিক্সডফুড চাইনিজ রেস্টুরেন্টে প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তানগরীর পরিচালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মো: তাজরুল হোসেন।বিশেষ অতিথি ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী, সেনবাগ থানার ওসি(তদন্ত) রুহুল আমীন, নোয়াখালী জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইউনুস পাটোয়ারী বাচ্চু,ইঞ্জিনিয়ার সৈয়দ নাজমুল হোসেন সোহেল,মেঘনা ব্যাংক সেনবাগ শাখা ব্যবস্থাপক বাহার উদ্দিন।আরো উপস্থিত ছিলেন সেনবাগ প্রেসক্লাবের সহ-সভাপতি সাখাওয়াত উল্যাহ,সাবেক সাধারণ সম্পাদক এম এ আউয়াল,প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, ইনকিলাব প্রতিনিধি ফখরুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারী, যায়যায়দিন প্রতিনিধি নুর হোসেন সুমন, সেনবাগ প্রেসক্লাবের সদস্য জসিম উদ্দিন, মঞ্জুর আলম,জামাল হোসেন কচি,বশির আহমেদ,দৈনিক আমাদের সময় প্রতিনিধি আমির হোসেন লিটন,মো: হারুন,জিয়া উদ্দিন,প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি এ এন এম শহীদ উল্যা,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব নাজমুল হুদা মাসুদ,বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল আলম, কালবেলা প্রতিনিধি হাবিবুর রহমান হারুন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেয়ার নোয়াখালীবিষয়: