নোয়াখালীতে সিএনজি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জাতীয় পাটির নেতা আবদুল হামিদ নিহত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 8:47 AM , November 15, 2022 ইফতে খাইরুল আলম:নোয়াখালীতে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল হামিদ (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মন্নান নগর সড়কে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।সোমবার গ্রামের বাড়িতে তার জানাজা শেষে দাফন করা হবে।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ। তিনি জানান, দুপুরে গ্রামের বাড়ি থেকে মাইজদী হাউজিংয়ে বাসায় মোটরসাইকেলে আসার সময় এই দুর্ঘটনা ঘটেছে।আবদুল হামিদের মৃত্যুতে জেলা জাতীয় পার্টি গভীর শোক প্রকাশ করছে।এই ছাড়া জেলার বিভিন্ন সচেতন মহল নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। শেয়ার নোয়াখালীবিষয়: