ধামরাইয়ে হামিদা আফাজ বালিকা বিদ্যালয় সাঁতারে জেলা চ্যাম্পিয়ন

প্রকাশিত: 2:26 PM , September 14, 2026

 

ঢাকা জেলা পর্যায়ে গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় বিদ্যালয়ের মেয়েরা ছয়টি ইভেন্টে প্রথম, পাঁচটিতে দ্বিতীয় এবং চারটিতে তৃতীয় স্থান অর্জন করেছে।

সাঁতার প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন এবং ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।

বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও সাঁতার দলের কোচ আলতাফ হোসেন লাবু বলেন, জেলা পর্যায়ের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন তাঁর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। একজন ক্রীড়া শিক্ষক ও কোচ হিসেবে শিক্ষার্থীদের এ সাফল্যে তিনি সন্তুষ্ট।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের আরো ভালো করার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে নিয়মিত প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা সাঁতারে আরও ভালো ফলাফল করবে বলে তিনি আশাবাদী।

Loading