বেগমগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ এর বাড়ীতে হামলা ভাংচুর

প্রকাশিত: 6:01 PM , November 10, 2021

ইফতেখাইরুল আলম, নোয়াখালী

বেগমগঞ্জ উপজেলার ৬ নং রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনগনের মনোনীত আনারস মার্কার চেয়ারম্যান পদ-প্রার্থী সৎ ও যোগ্য বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী আনারস মার্কার প্রতীক মাসুদ আলম জিকরা’র কর্মী সমর্থক কিরনের বসত ঘরে সন্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে ২ টি মোটরসাইকেল ও ৪ টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এ ঘটনাটি ঘটেছে, রাজগঞ ইউনিয়নের নির্বাচনীয় এলাকার স্থানীয় মির্দা বাড়ির ক্ষতিগ্রহস্ত কিরনের বাড়িতে।এ সময় কিরনের স্রী পারুল বেগম ও কিরনের বড় বোন নাছিমা বেগম জানায়,আনারস মার্কা কর্মী সমর্থক কিরনকে না পেয়ে তাদেরকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ২ টি মোটরসাইকেল ও ৪ টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে, রাজগঞ্জ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এর নিজ পাটোয়ারী বাড়ির আত্মীয় স্বজন সহ নৌকার প্রতিকের কর্মী সমর্থক,মোঃ রহিমের ছেলে, মুছা(২৬)মৃত গোলাম হোসেনের ছেলে,নাছির(৫২)জাহের, (৪৮)শামছু(৪৫)মৃত খোকন মিয়ার ছেলে, শুভ(২২)সিরাজ মিয়ার ছেলে, সজিব (২৫)খিজির মিয়ার ছেলে, লিটন (৫২)নুর নবীর ছেলে, নোমান(৩০)নুর আলম এর ছেলে,সুমন( ৪২) সহ আরও অনেকে হামলা ভাংচুর ও সন্রাসী কর্ম কান্ড চালায়। এ সময় বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ এর উপস্থিতিতে র্য্যব ঘটনা স্থল পরিদর্শন করেন।এর আগে ১০ শে নভেম্বর(বুধবার) দুপুরের দিকে ইউনিয়ন এর সির্দারপুর মির্দা বাড়ীর তরুন(২০)নামে একজনকে পিটিয়ে আহত করা হয়েছে।এ বিষয়ে ৬ নং রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সেলিম এর কাছে জানতে চেয়ে তার ব্যবহারীত ০১৭৩৩৯২১১৮৫ মুঠো ফোনে পাওয়া যায়নি।

Loading