নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:21 PM , August 30, 2021 নোয়াখালী প্রতিনিধি নোয়াখালী কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বোনের বিয়ের জিনিসপত্র আনতে গিয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সোহাগ(২২)নামের এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত সোহাগ উপজেলার ধাঁসিড়ি ইউনিয়ন ৮ নং ওয়ার্ড নবগ্রাম নিবাসী ফখরুল ইসলামের বড় ছেলে।সোমবার (৩০ আগষ্ট) সকাল ১০টার দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের গাজীর খেয়া থেকে লেঙ্গার দোকানের মধ্যবর্তীস্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়,সোমবার রাতে বড় বোনের গায়ে হলুদের অনুষ্ঠান এবং পরেরদিন বিয়ে।বোনের বিয়ের জিনিসপত্র কেনা কাটার জন্য মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীতে যাওয়ার পথে পিকআপ ভ্যান এর সাথে মুখোমুখি সংঘর্ষে এ সড়ক দুর্ঘটনায়!ঘটনাস্থলে সোহাগের মৃত্যু হয়। এ ঘটনায় কবিরহাট থানার(ওসি)টমাস বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং যুবকের মৃরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল রিপোর্ট প্রস্তুুতের জন্য পাঠানো হয়েছে। শেয়ার নোয়াখালীবিষয়: