নোয়াখালীতে ভ্যাকসিন চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:19 PM , August 30, 2021 ইফতেখাইরুল আলম,নোয়াখালী নোয়াখালী সুবর্ণচর উপজেলায় সরকার কর্তৃক গরুর রোগ প্রতিরোধের জন্য ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ না করে বিক্রয় করার অপরাধে এক ব্যক্তিকে আটক করেছে চরজব্বর থানা পুলিশ। ৩০ শে আগষ্ট সোমবার সকাল ১১টার দিকে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন,আটককৃত ব্যক্তি মো.তারেকুর রহমান(২৭)ভোলা সদরের রাফতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো.মোস্তাফিজুর রহমানের ছেলে। সে ২৯ শে আগষ্ট রোববার বিকেলে সুবর্ণচর উপজেলার আটকপালিয়া বাজারে অসৎ উদ্দেশ্য হাছিলের লক্ষ্যে সরকার কর্তৃক বিনামূল্যে ভ্যাকসিন বিতরণ না করে বিক্রি করার সময় ওয়ান ফার্মার নোয়াখালী জেলা বিক্রয় প্রতিনিধি তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে তাকে আটক করে। শেয়ার নোয়াখালীবিষয়: