নোয়াখালীতে দেশীয় অস্ত্র সহ মাদক কারবারি আটক ২

প্রকাশিত: 6:37 PM , August 11, 2021

ইফতেখাইরুল আলম,নোয়াখালী

নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃশহীদুল ইসলাম(পিপিএম)এর দিকনির্দেশা অনুযায়ী অফিসার ইনচার্জ এর তত্বাবধানে গতকাল রাতে বেগমগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।আটককৃত আসামিরা হলেন,নোয়াখালী চৌমুহনী পৌর হাজিপুর এলাকার মহাজন’বাড়ির জসিম উদ্দিন এর ছেলে আরমান হোসেন(২৫)অপরজন হলেন,সেনবাগ থানার দ্বীনপুর গ্রামের পেয়ার আহমেদ ছেলে রুবেল হোসেন।তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে বলে জানা গেছে।

Loading