যখন আমি থাকবো না – মো. আলী আশরাফ মোল্লা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 11:42 AM , July 14, 2021 যখন আমি থাকবো না এই ভবের মাঝে পরবে কি আমার কথা তোমাদের মনে! যখন আমার দেহ প্রাণ থাকবে অন্য কোন জগতে তখন তো নিশ্চয়ই ভুলে যাবে সবাই আমাকে!চোখের আড়াল মানেই তো মনের আড়াল এটা তো জানি শুধু জীবিতদের বেলায়! মরনের পরে ভালো মানুষ ছাড়া কেউ কাউকে মনে করে না, স্মৃতিতে অস্তিত্বশীল কিছুই খুঁজে পাই না।মৃত্যু এমনই এক অমোঘ সুন্দর সত্য বিষয় যাকে কেউ অস্বীকার করতে পারবে না জম্মিলে মরিতে হইবে কেউ রুখতে পারবে না। সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত মানুষসহ জগতের সকল প্রাণীকেই তা গ্রহণ করতে হবে বর্ণিত আছে মহাগ্রন্থ পবিত্র আল কোরআনে।মানুষের নাম নিজের বলে তো কিছুই নেই জগতে জম্মের সময় শিশু বলে আখ্যায়িত হয়ে ভূমিষ্ট হওয়া মৃত্যু বরণ করলে লাশ বলে কবরে সমাহিত করা মাঝখানে কটি দিন একটি নাম নিয়ে চলাফেরা করা।জগতে অনেক কিছুতেই ছলনা প্রতারণা বিদ্যমান কেবল মৃত্যুতেই তা নেয়,তা কেবলই পরপারে যাওয়া এই সাজানো সুন্দর পৃথিবীতে থাকতে পারবে না কেউ সময় শেষ হলে না বলেই চলে যেতে হবে অনেক দূর।এই জগত সংসার লইয়া কতই না ছিলাম মজে মৃত্যুর দু দিন পরেই সবাই যাবে তা বেমালুম ভুলে এই জগত সংসার কর্মব্যস্ত পৃথিবীতে ছিলাম হু হৈল্লুরে মহান দয়াময় প্রভু তোমায় ডাকিতে পারি নাই ঠিকমতে।কেউ কাউকে উদ্ধার করতে পারবে না সবাই ব্যস্ত থাকবে শুধু নিজেকে নিয়ে। কেউ চিনবে না কাউকে কে আপন কে পর কে ভাই কে বোন বাবা মা স্ত্রী পুত্র স্বজন এই দৃঢ় কঠিন দুঃসহতম বিচারের দিনে প্রভু তুমি বিনে কে মোরে দয়া করিবে! শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: