একটু তোমায় ছুঁই – নূরনাহার নিপা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ , জুলাই ৮, ২০২১ খুব বেশি আজ ইচ্ছে করে একটু তোমায় ছুই, তোমার হাতে আমার দু’হাত একটু খানি থুই। মেঘলা দিনে একলা এমন উদাস সন্ধ্যে বেলা, তোমায় ছাড়া শূন্য আমার জীবন পথের চলা। বেলকনিতে দাঁড়িয়ে আছো বাহিরে দিয়ে হাত, দুপুর গিয়ে বিকেল এলো দিন পেরিয়ে রাত। বিষন্নতায় থাকো কেনো চুপটি করে ঘরে, এসো আজি বেরিয়ে আসি কর্ণফুলির ঐ ধারে। নয়ত বেশি, একটু হেঁটো আমার পাশাপাশি, ইচ্ছে হলে না হয় বলো তোমায় ভালোবাসি। তোমার মুখে ভালোবাসি শুনবো বলে রোজ, ফেসবুকের ই ম্যাসেন্জারে চোখ যে বুলাই রোজ। অভিমানে রাখো যদি মুখটি করে ভার, ভালোবাসি আর কোনদিন বলবো না যে আর। শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: