এসো, বৃষ্টিতে ভিজি খোলা রিকশায়-অনিন্দ্য টিটো নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:00 PM , June 8, 2021 কথা ছিল, ঝুম বৃষ্টি হলেইরিকশায় চড়ে দেখব দু’জনচেনা শহরটা কেমন ভিজে যায় বৃষ্টিতে;দ্যাখো, আমাদের জন্যইমধু মাসেতেই নেমে গেছে ঝুম বৃষ্টিএসো জাগাই, যে প্রেম যাচ্ছে মরে অনাসৃষ্টিতে!বলেছিলাম, বৃষ্টি ছোঁবআসলে এ তো ছিল তোমাকে ছোঁয়ার বাহানা;বৃষ্টির ছলে তোমাকে ছুঁলে, করতে কি তখন মানা?কত বিরহে নিদারুণ বিষাদেযাচ্ছে কেটে জৈষ্ঠ্যের আগাম বরষার দিন;অনাদরে, অনাদায়ী যাচ্ছে থেকে হৃদয়ের পূঞ্জীভূত ঋণ!আর কতদিন দেখব বৃষ্টির এই ফিরে যাওয়াআর কতটা বরষার দিন বিদায় নিলেশান্ত হবে অভিমানীনী তোমার অবুঝ মন।বৃষ্টি দিনের ক্যাফের কফির চুমুতেউঠবে ভিজে তোমার গোলাপী দু’ঠোটআলিঙনে উঠবে জেগে প্রেম, হয়ে উচাটন।কেন ফিরে যেতে চাও! এসো, কথা রাখবৃষ্টিতে ভিজি একসাথে খোলা রিকশায়;আমাদের বোকামির খুনসুঁটিতে হাসুক এই শহরমধু মাসের ঝুম বৃষ্টির মধুরও বরষায়!• জুন ৮, ২০২১।ছবি- অনুপম, আজাদী। শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: