আমার বৃষ্টিতে যাচ্ছে ভিজে তোমার রৌদ্রদিন – অনিন্দ্য টিটো নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ , জুন ২, ২০২১ তুমুল বৃষ্টিতে যাচ্ছে ভিজেআমার মরুর শহরশরীর সমস্ত, হৃদয়েরও ঋণ!যাচ্ছে ভিজে তুমুল ভুলগুলি, প্রেমের চোরাবালি;তোমার পাথুরে শহরেজ্বলজ্বল করে, ভরা রৌদ্রদিন।দ্যাখো, তোমার শহরের ভরা রৌদ্রদিনে;আমার শহরের নগ্নবৃষ্টিভিজিয়ে দিয়েছে তোমাকে, সঙ্গোপনে!ভিজে গেছে তুমুল বৃষ্টিতেতোমার চুল-চোখ, ঠোঁট-স্তন, নিতম্ব-গ্রীবাআমি শুধু দেখে যাই, অবাক দৃষ্টিতেতুমি যেন প্রেমের সাধনাতে করছ শুদ্ধচিতস্নানশুনছ, মৃত্তিকায় অঙ্কুরিত প্রেমের উষ্ণ কলতান।বৃষ্টি ভেজা শহরের স্যাঁতসেঁতে গন্ধেভেসে আসে ‘তোমার মাধুরী তোমার মদিরা’;উতলা আকাশে ঝলকে ঝলকে নাচে বিজলিজলজ স্মৃতিতে, বিরহ-স্বপ্ন, করে যে দিশেহারা।আহা! ‘চেয়ে চেয়ে দেখি সারাদিন’আমার বৃষ্টিতে যাচ্ছে ভিজে তোমার রৌদ্রদিন!• জুন ২, ২০২১।ছবিঋণ- অনুপম বড়ুয়া, ফটো-সাংবাদিক। শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: