ধামরাইয়ে হ্যান্ড ওয়াশিং স্টেশন উপর মতবিনিময় সভা

প্রকাশিত: 12:30 PM , March 10, 2021

 

ধামরাই শাখা ব্র্যাক ওয়াশ (এইচ বি সি সি) উদ্যোগে হ্যান্ড ওয়াশিং স্টেশন কমিটির উপর এক মতবিনিময় সভা মঙ্গলবার রাত ৭টায় ধামরাই প্রেসক্লাবে হল রুমে অনুষ্ঠিত হয়। এতে ধামরাই প্রেসক্লাবের সাংবাদিক সাথে মতবিনিময় হয়।
ধামরাই প্রেস ক্লাবের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে মত বিনিময় সভায় দিক নির্দেশনা বক্তব্য রাখেন,ধামরাই শাখার ব্র্যাক কর্মকর্তা (এইচ বি সি সি) মুকুন্দ কুমার কুন্ড, ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিস—উর রহমান স্বপন, সাবেক সভাপতি লোকমান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক নবীন চৌধুরী, মোস্তাফিজুরন রহমান বুকুল, রুহুল আমিন, আ: কাদের ও শওকত হোসেন সৈকত।

 

Loading