পটিয়া প্রেস ক্লাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর মন্তব্য ও সাইবার বুলিং এর প্রতিবাদে জরুরি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 12:22 AM , November 2, 2026

পটিয়া প্রেস ক্লাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর মন্তব্য ও সাইবার বুলিং, পটিয়া প্রেস ক্লাবের সদস্য না হয়েও মনগড়া রাতারাতি কমিটি গঠন করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল রবিবার (১ নভেম্বর) রাতে পটিয়া প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আজমের সঞ্চালনায় সভায় বক্তব্য বক্তব্য রাখেন সাবেক সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর (ভোরের কাগজ), সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক (প্রথম আলো), অতিরিক্ত সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী (দৈনিক জনতা), যুগ্ম সম্পাদক ফারুকুর রহমান বিনজু (আমাদের অর্থনীতি), অর্থ সম্পাদক রবিউল আলম ছোটন (দৈনিক পূর্বকোণ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুজিত দত্ত (দৈনিক আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম রহমান (নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক কামরুল ইসলাম (আজকালের খবর), ক্রীড়া সম্পাদক ওবাইদুল হক পিবলু (সিপ্লাস টিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাউছার আলম (কালের কণ্ঠ ও পূর্বদেশ) এবং আপ্যায়ন সম্পাদক শাহজাহান চৌধুরী (মানবজমিন)।
এ ছাড়া উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য এস এম এ জুয়েল (আমার বার্তা), আবদুল্লাহ আল নোমান (প্রতিদিনের কাগজ), রাফিউল আকরাম আলভী (খবরের কাগজ), মো. ওয়াহিদুল ইসলাম (মানবকণ্ঠ), মো. শাকিল (সকালের শিরোনাম), তামিম চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একটি পেশাদার সাংবাদিক সংগঠনকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার শুধু সংগঠনের ভাবমূর্তিই ক্ষুণ্ন করে না, সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা ও শিষ্টাচারকেও প্রশ্নের মুখে ফেলে। ১৯৭৭ সাল থেকে পটিয়া প্রেস ক্লাব নিজস্ব গঠনতন্ত্র ও বিধিবিধান অনুসরণ করে পরিচালিত হয়ে আসছে। সংগঠনের সদস্যপদ পেতে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করে নিয়মতান্ত্রিকভাবে আবেদন করতে হয়। পরে কমিটির অনুমোদন সাপেক্ষে সদস্যপদ দেওয়া হয়। একইভাবে গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই সংগঠনের নেতৃত্ব নির্বাচন করা হয়।
এতে নেতৃবৃন্দরা আরো বলেন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের সদস্য নন এমন গ ব্যক্তি নিজেদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত দাবি করে প্রচার চালাচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সংগঠনটির সাংগঠনিক শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। এ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পারস্পরিক সম্মান, পেশাগত শিষ্টাচার ও সাংগঠনিক নিয়মনীতি মেনে চলা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, ভিত্তিহীন বক্তব্য কিংবা বিভ্রান্তিকর পরিচয় প্রচারের মাধ্যমে সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করা কাম্য নয়। সভা থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রচার বন্ধ করে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে পটিয়া প্রেস ক্লাবের গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও সাংবাদিক সমাজের সম্মিলিত মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানানো হয়।

Loading