ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 3:19 PM , October 28, 2026 ঢাকার ধামরাই যুবদলের উদ্যোগে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) প্রথমে বর্ণাঢ্য র্যালিটি ধামরাই প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধামরাই রথখোলা এক সমাবেশ অনুষ্ঠিত হয়।ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে ঢাকা -২০ ধামরাই আসনের এমপি তমিজ উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সুলতানা আহমদ,ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম, যুগ্মসাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক আকারম হোসেন সাজ্জাদ প্রমুখ।বক্তারা বলেন, যুবদল বিএনপির অন্যতম প্রধান সহযোগী সংগঠন। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার আদায়ের আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দীর্ঘ ৪৮ বছরের পথচলায় যুবদল দেশের অন্যতম শক্তিশালী যুব সংগঠনে পরিণত হয়েছে।এসময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সহ সভাপতি রকিবুর রহমান ফরহাদ, দপ্তর সম্পাদক মিকাইল হুসেন পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ ও খুররম চৌধুরী টুটুল ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। শেয়ার সারা দেশবিষয়: