ধামরাইয়ে মসজিদের ইমামদের নিয়ে সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালা নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 6:44 PM , October 22, 2026 নিসচা ধামরাই শাখার উদ্যোগে আজ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ের মসজিদের ইমামদের নিয়ে সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) ধামরাই শাখা কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।জানা যায়, নিরাপদ সড়ক বাস্তবায়নে জনসচেতনতার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। তাই কর্মসূচির অংশহিসেবে সড়ক দুর্ঘটনা রোধে নিসচা ধামরাই উপজেলা শাখা বিভিন্ন কর্মসূচি মধ্যে বিশেষ করে ধামরাই উপজেলার মসজিদের ইমামদের নিয়ে সড়ক নিরাপত্তায় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন। এতে ইমামদের করণীয় সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে।এ সময় সংগঠন এর কার্যনির্বাহী সদস্য ও উদযাপন কমিটির মিডিয়া সেল এর প্রধান আল ফাহাদ পরশের উপস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন নিসচা ধামরাই উপজেলা শাখার সভাপতি এম.নাহিদ মিয়া।প্রশিক্ষণ শেষে দোয়ার আয়োজন করা হয়। এতে মরহুমা জাহানারা কাঞ্চন ও জাতীয় নিরাপদ সড়ক এর সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সহ সংগঠনের নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়। শেয়ার সারা দেশবিষয়: